দলীয় ২৭ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ চেপে ধরেছিল বাংলাদেশকে। চতুর্থ উইকেটের জুটিতে প্রায় দেড়শ’ রানই যোগ করে ফেলেছিল স্বাগতিকরা। তবে সিলেট টেস্টে সেই জুটি ভেঙে টাইগারদের স্বস্তি ফেরালেন হাসান মাহমুদ। ৪ উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৬০ রান।
অভিষিক্ত কেভিন উইকহ্যামকে নিয়ে ২২ গজে শক্ত ভিত গড়েন আমির জাঙ্গু। দুজন মিলে দলের খাতায় তুলেছেন ১৩১ রান। ব্যক্তিগত ৬১ রানে উইকহ্যামের স্ট্যাম্প ভাঙলেন হাসান। ৭০ রানে অপরাজিত জাঙ্গুকে সঙ্গ দিতে এসেছেন জাস্টিন গ্রেভস।