Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আমির হোসেন আমু ও শাজাহান খান। ছবি: সংগৃহীত

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

ডেস্ক রিপোর্ট।।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেন।

সেই সঙ্গে গ্রেপ্তার থাকা ৬ আসামিকে আগামী ২২ নভেম্বর হাজির করার নির্দেশ ও পলাতক একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মার্জিনা রায়হান ও সহিদুল ইসলাম সরদার। শুনানিতে এ মামলায় আনা অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর তামিম।

২ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

আমু ও শাজাহান ছাড়া এই মামলায় অন্য যাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম। এদের মধ্যে মির্জা আজম ছাড়া অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার
  • আগামী দুই-এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন