অবিশ্বাস্য! অনবদ্য! ধুঁকতে থাকা বাংলাদেশকে একাই পথ দেখাচ্ছেন তাওহীদ হৃদয়। প্রথম টাইগার ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন তিনি। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে স্রেফ ২৩ রানে পিছিয়ে টাইগাররা।
জোমেল ওয়ারিক্যারনের বলে সিঙ্গেল নিয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে হৃদয়ের ইনিংসই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল মুমিনুল হকের ১৮১। বাংলাদেশের স্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির এই কীর্তি গড়লেন তিনি। অন্য তিনজন মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাসকিনের সঙ্গে নবম উইকেটের জুটিতে হৃদয় যোগ করেছেন ৩৯ রান। সেখানে ২ রানের অবদান তাসকিনের।