Logo
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রতীকী ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট।।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

স্থানীয় কোল্ডস্টোরে কর্মরত কয়েকজন বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী একটি গাড়িতে মদিনা থেকে জেদ্দা যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গাড়িটিতে আবির কোল্ডস্টোরে কর্মরত কয়েকজন বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। মদিনা থেকে জেদ্দা আসার পথে জেদ্দায় পৌঁছানোর আগেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

কনসাল জেনারেলের দেওয়া প্রাথমিক তথ্যে দুর্ঘটনায় সাতজন নিহত ও ছয়জন আহত হওয়ার কথা জানানো হয়। তবে নিহত ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী
  • রক্ষণাবেক্ষণ শেষে সচল সামিটের এলএনজি
  • ২০২৭ সালে কোন মাসে কত ঐচ্ছিক ছুটি, দেখে নিন তালিকা

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন