Logo
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সিলেট টেস্ট জিততে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে - MZamin

সিলেট টেস্ট জিততে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে – MZamin

ডেস্ক রিপোর্ট।।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রানের খাতা বড়ই হচ্ছে। ৬২ ওভারে ২ উইকেটে সফরকারীরা তুলেছে ২৫৯ রান। তাতে তাদের লিড দাঁড়িয়েছে ২২৯ রানের। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি ২০০৯ সালে। এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই সে ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জেতে টাইগাররা। আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি দল। তাই সিলেট টেস্টে শেষ হাসি হাসতে হলে ইতিহাস গড়তে হবে নাজমুল হোসেন শান্তদের।

তৃতীয় উইকেটের জুটিতে ১৪০ রান যোগ করেছেন কাভেম হজ ও কেভিন উইকহ্যাম। ৯৩ রানে ব্যক্তিগত সেঞ্চুরির খুব কাছে হজ। ৬৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন উইকহ্যাম। এর আগে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া দা সিলভার ব্যাট থেকে আসে যথাক্রমে ৬১ ও ৩৬ রান। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন

  • টানা তিন হারে বিপাকে ম্যান সিটি – MZamin
  • ‘সমস্যা হলো রিয়াল মাদ্রিদ বড্ড বেশি শক্তিশালী’ – MZamin
  • টানা এমএলএস গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন