সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয়েছে। বড় চ্যালেঞ্জের সামনে শুরুটা ভালো হয়েছে টাইগারদের। অল্প সময়ের ব্যবধানে জোড়া আঘাত হেনেছে দল। ব্যক্তিগত দেড়শ রানের কাছেই থাকা কাভেম হজের পর ফিরে গেছেন জাস্টিন গ্রেভসও। ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৮১, লিড ৩৫১ রানের।
দুই অফ স্পিনারকে আক্রমণে রেখে দিনের শুরু করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর বল হাতে পান নাঈম হাসান। তিনিই ভাঙেন হজের প্রতিরোধ। নাঈমের বলে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন হজ। ভাঙে ৬৬ রানের জুটি। বেশিক্ষণ টেকেননি গ্রেভসও। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি (৯)। ক্রিজে আমির জাঙ্গুকে (৩৮) সঙ্গ দিচ্ছেন জশুয়া বিশপ (১৪)।