Logo
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। ছবি: ধর্ম মন্ত্রণালয়

সৌদি আরবের হজ সম্মেলন শুরু, বাংলাদেশের সঙ্গে হবে যে চুক্তি

ডেস্ক রিপোর্ট।।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন।

হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবার মানোন্নয়নে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এদিকে আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

এ চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা ও দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার
  • শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স
  • নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন