Logo
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ৯ নভেম্বর ২০২৬
পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাতে আইজিপি ও বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। ছবি: বিজ্ঞপ্তি

অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানালেন আইজিপি

ডেস্ক রিপোর্ট।।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। আজ সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর, দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন