Logo
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আলোকস্বল্পতায় ড্র-ই মেনে নিলো দু’দল - MZamin

আলোকস্বল্পতায় ড্র-ই মেনে নিলো দু’দল – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ম্যাচের প্রায় এক ঘন্টার বেশি সময় বাকি থাকতে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। বিকাল ৪টার দিকে আলো পর্যবেক্ষণ করার কথা ছিল মাঠ আম্পায়ারদের। তবে এর আগেই ড্র মেনে নিলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সিলেট টেস্ট সমতায় শেষ হলেও ঢাকা টেস্টের হারে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ালো নাজমুল হোসেন শান্তরা।

ক্যারিবিয়ানদের দেয়া ৩৬৯ রানের লক্ষ্যে বাংলাদেশ তুলতে পারে ৪ উইকেটে ১৮৪ রান। তৃতীয় উইকেটের জুটিতে ১৩৫ রান যোগ করেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহীম। ব্যক্তিগত ৮২ রানে হৃদয় আউট হতেই দ্রুতই ফিরে যান মুশফিকও। ১ রানের জন্য ব্যক্তিগত ফিফটি পূরণ করা হয়নি এ অভিজ্ঞ ব্যাটারের। পঞ্চম উইকেটের জুটিতে ক্রিজে ছিলেন লিটন দাস (৭*) ও মেহেদী হাসান মিরাজ (১*)।

সিলেট টেস্ট

আরও পড়ুন

  • ড্রয়ের পর ছাঁটাই গুঞ্জনে ক্যারিকের কড়া প্রতিক্রিয়া – MZamin
  • ‘পূর্ণ আস্থা’ নিয়ে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার – MZamin
  • দক্ষিণ আফ্রিকা সফরের দলে মাহফিজুল, চার বছর পর ফিরলেন নাঈম – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন