Logo
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
লাহোর কালান্দার্সের উপদেষ্টা সাবেক বিসিবি সভাপতি - MZamin

লাহোর কালান্দার্সের উপদেষ্টা সাবেক বিসিবি সভাপতি – MZamin

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লীগে নতুন দায়িত্ব পেয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তাদের হাইপারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, খেলোয়াড় উন্নয়ন এবং ক্রিকেটের উৎকর্ষ সাধনে নিজেদের অঙ্গীকার আরও জোরদার করতেই এই পদক্ষেপে নেয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে আমিনুল ইসলাম বুলবুল খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং উদীয়মান ক্রিকেটারদের ভবিষ্যৎ পথ তৈরি করতে কৌশলগত দিকনির্দেশনা দেবেন।
আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং বিসিবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট উন্নয়নে তার অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

  • চলে গেলেন দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ – MZamin
  • শারজাহ টেস্টের রেকর্ডময় পরিসংখ্যান – MZamin
  • চাকরি হারানোর মুখে ইউনাইটেড বস – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন