Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

অপরাধ দমনে বাংলাদেশ-আমিরাত সহযোগিতা জোরদারে আলোচনা

ডেস্ক রিপোর্ট।।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিক তদন্তের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং এবং প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আইজিপি আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
  • ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন