Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ছবি: ফাইল ছবি

দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, পরিচালক পদে পদোন্নতি ৭ কর্মকর্তার

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে কর্মরত আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতির তথ্য জানানো হয়।

মোহাম্মদ মোরশেদ আলম দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা হিসেবে মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন।

পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন— চলতি দায়িত্বে পরিচালক হিসেবে কর্মরত এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান এবং উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রায়ত্ত ৩৫ শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী
  • অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন