Logo
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
‘ভিএআরকে ঘৃণা করি’, বাংলাদেশকেই ফেভারিট মানছেন নওশাদ - MZamin

‘ভিএআরকে ঘৃণা করি’, বাংলাদেশকেই ফেভারিট মানছেন নওশাদ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

১৯৯৭ সালে খেলোয়াড় হিসেবে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতিও সংবাদ সম্মেলনে ফিরে আসে নওশাদের। সেবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল ভারত। খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের পর এবার কোচ হিসেবে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান তিনি। নওশাদ বলেন, ‘১৯৯৭ সালের আসরটি আমার জন্য মধুর স্মৃতি। খেলোয়াড় হিসেবে সাফ জিতেছি, এখন কোচ হিসেবে জিততে চাই। আশা করি এবারও শিরোপা জিততে পারব।’ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নাকি পাকিস্তান-কাকে চান, এমন প্রশ্নে অবশ্য কোনো দলকেই বেছে নিতে রাজি হননি ভারতীয় কোচ। তাঁর সোজাসাপটা উত্তর, ‘যে কোনো দলের বিপক্ষেই খেলতে ভালোবাসব। আমি এভাবে বলতে পারি না যে পাকিস্তানকে চাই কিংবা বাংলাদেশকে চাই। আমি ফুটবল খেলতে ভালোবাসি।

আরও পড়ুন

  • ঢাকায় প্রথমবার ভিএআর ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত – MZamin
  • দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বদলানোর মিশন – MZamin
  • বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন