Logo
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ফাইনালে লড়াই জমিয়েও হার বাংলাদেশের - MZamin

ফাইনালে লড়াই জমিয়েও হার বাংলাদেশের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

লীগ পর্বে ভারতের কাছে ৩৪ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে সেই ব্যবধান কমিয়ে লড়াই কিছুটা জমিয়ে তুললেও শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিকরা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৯ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শিরোপা জিতে পাঁচদিনের টুর্নামেন্ট শেষ করে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে শুরু থেকেই ভারতের আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। তবে লীগ পর্বের তুলনায় স্বাগতিকদের খেলায় ছিল উন্নতির ছাপ। সাকিবা-নিশিদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ভারতের গোলবারের নিচে দৃঢ়তা দেখান গোলরক্ষক দিকশা কুমারী। তার দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোল পেতে বারবার বাধার মুখে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

আরও পড়ুন

  • আনভীর স্পোর্টস সিটির স্বপ্ন ‘ওয়ানডে বিশ্বকাপ’ – MZamin
  • সাফের আগে শাস্তির বদলে রুলিং! – MZamin
  • বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যদশা কাটবে কবে? – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন