পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির
পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির
0:00 0:00

পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির

বাংলাদেশ
পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১:১৯ এএম

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ সোমবার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্যোগ সফল করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করাও বাংলাদেশ পুলিশের অন্যতম উদ্দেশ্য।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত