ইংলিশ মিডিয়াম ও কারিগরিতে কোরআন-হাদিস শিক্ষা বাধ্যতামূলক করতে নোটিশ
ইংলিশ মিডিয়াম ও কারিগরিতে কোরআন-হাদিস শিক্ষা বাধ্যতামূলক করতে নোটিশ
0:00 0:00

ইংলিশ মিডিয়াম ও কারিগরিতে কোরআন-হাদিস শিক্ষা বাধ্যতামূলক করতে নোটিশ

বাংলাদেশ
ইংলিশ মিডিয়াম ও কারিগরিতে কোরআন-হাদিস শিক্ষা বাধ্যতামূলক করতে নোটিশ
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষাপটে সাধারণ, ইংলিশ মিডিয়াম ও কারিগরি শিক্ষায় কোরআন-হাদিস শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুসলিম অভিভাবকেরা উদ্বিগ্ন। মুসলিম শিশুদের জন্য নিরাপদ প্রাতিষ্ঠানিক বিকল্প তৈরি এবং ধর্মীয় শিক্ষার সাংবিধানিক অধিকার সুরক্ষায় মূলধারার সাধারণ ও ইংলিশ মিডিয়াম শিক্ষায় প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত সব পাঠ্যক্রমে কোরআন-হাদিস শিক্ষাকে বাধ্যতামূলক কোর্স করা উচিত।

নোটিশে আরও বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ অভিভাবক তাঁদের সন্তানদের নৈতিক চরিত্র গঠন ও খাঁটি ইসলামি জ্ঞানে শিক্ষিত করতে অত্যন্ত সচেতন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা সচেতন অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে।

নোটিশে দাবি করা হয়, মাদ্রাসার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়া সত্ত্বেও অভিভাবকেরা সন্তানদের সেখান থেকে সরিয়ে আনতে পারছেন না। মূলধারার সাধারণ শিক্ষা, ইংলিশ মিডিয়াম ও কারিগরি শিক্ষায় পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত ধর্মীয় শিক্ষার সুযোগ না থাকায় তাঁরা এ সংকটে পড়েছেন।

নোটিশে বলা হয়, এ অচলাবস্থা নিরসনে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মূলধারার সব শিক্ষাব্যবস্থাকে পূর্ণাঙ্গ ধর্মীয় জ্ঞান অর্জনের নিরাপদ প্রাতিষ্ঠানিক বিকল্প হিসেবে রূপান্তর করতে হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত