ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
0:00 0:00

ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

বাংলাদেশ
ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তসংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি। ছবি: আজকের পত্রিকা

নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ২:২৩ এএম

ইন্টারপোলের ‘২য় গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স’-এ যোগ দিতে ফরাসি শহর লিয়ঁর উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ রোববার সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ইন্টারপোলের বায়োট্যারোরিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি, অণুজীব ও জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশ নেবেন।

সম্মেলনের মূল লক্ষ্য হবে বিশ্বজুড়ে বর্তমান ও উদীয়মান জীবাণু নিরাপত্তার (বায়োসিকিউরিটি) ঝুঁকি পর্যালোচনা করা। একই সঙ্গে সম্ভাব্য বায়োট্যারোরিজম বা জীবাণুভিত্তিক হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত