বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা – MZamin
বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা – MZamin
0:00 0:00

বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা – MZamin

খেলা
বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা – MZamin
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ১:২১ পিএম

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে ফুল দিয়ে দলকে বরণ করে নেয়া হয়। তারপর দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে দেয়া হয় সংবর্ধনা। সেখানে দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের হাতে এক লাখ টাকা করে পুরস্কারের চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে দলের জন্য আরও তিন লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সায়েদ মাহবুবুর রহমান।