বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে – MZamin
বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে – MZamin
0:00 0:00

বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে – MZamin

খেলা
বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে – MZamin
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ৪:৫৪ এএম

​আট বছর পর বাংলাদেশের মাটিতে পর্দা উঠতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরকে সামনে রেখে স্বাগতিকদের ফেভারিট হিসেবে দেখছেন শ্রীলঙ্কা ফুটবল দলের কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ঘরের মাঠে খেলার সুবিধার পাশাপাশি বাংলাদেশ দলে থাকা প্রবাসী ও ইউরোপীয় ধাঁচের ফুটবলারদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লঙ্কান কোচ জানান, আগামী ১০ বছরে সুযোগ পেলে ফারহান পুরো দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারেন।

সাফ চ্যাম্পিয়নশিপ