আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের – MZamin
আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের – MZamin
0:00 0:00

আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের – MZamin

খেলা
আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের – MZamin
নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৬, ৯:৫২ এএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ওমানের আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা। ১১৩ রানের বড় জয় টুর্নামেন্টে শুভসূচনা করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে তারা। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তাহির সারওয়ার ৪৩ বলে ৩৭ এবং নোমান সালারজাই ১৯ বলে ১৬ রান করেন। আমির হামজা করেন ১৪ বলে ১৬ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাফিউল আলম তামিম। ১০ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। রুবায় ইসলাম রিজন ও শেখ আতিউর রহমান নেন একটি করে উইকেট। রবিউল হাসান অনিক শিকার করেন দুই উইকেট। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে। একপ্রান্তে লড়াই চালিয়ে যান এসকে জারিফ সিয়াম। ৫৮ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি। এছাড়া রবিউল হাসান অনিক ৪৭ বলে ৩৩ এবং রুবায় ইসলাম রিজন ১৪ বলে ২১ রান করেন। ২৫.৫ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আমির হামজা, নূর আলী নিজাই ও সামি মোবারেজ। তিনজনই শিকার করেন ৩টি করে উইকেট। এছাড়া সোহেল খান নেন একটি উইকেট।

​

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ