এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব – MZamin
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গত শুক্রবার ফাইনালে ৫৩ রানে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারায় তারা। রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহসহ দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। এ ছাড়া উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি
ম্যাচসেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)
আপনার মতামত লিখুন