চট্টগ্রামে ফাইনাল উদ্বোধনী ম্যাচ সিলেটে – MZamin
চট্টগ্রামে ফাইনাল উদ্বোধনী ম্যাচ সিলেটে – MZamin
0:00 0:00

চট্টগ্রামে ফাইনাল উদ্বোধনী ম্যাচ সিলেটে – MZamin

খেলা
চট্টগ্রামে ফাইনাল উদ্বোধনী ম্যাচ সিলেটে – MZamin
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ২:৩৮ পিএম

সিলেট ও মুলপানিতে হবে দু’টি করে ম্যাচ। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। টুর্নামেন্টে অংশ নেয়া ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া। উদ্বোধনী দিনে আরব আমিরাতের বিপক্ষে খেলার পর ২৩শে জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫শে জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে সিলেটে। ২৬শে জানুয়ারি শেষ হবে প্রথম পর্বের খেলা।

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে- আয়ারল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ‘ডি’ গ্রুপে খেলবে- যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখানে ছয়টি করে দল নিয়ে গঠিত হবে দু’টি গ্রুপ। ‘এ’ ও ‘ডি’ গ্রুপের তিনটি করে দল খেলবে এক গ্রুপে। অন্য গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের তিনটি করে দল। সুপার সিক্সে প্রতিটি দল খেলবে দু’টি করে ম্যাচ।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ