ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত – MZamin
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত – MZamin
0:00 0:00

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত – MZamin

খেলা
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত – MZamin
নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ৮:৫২ এএম

স্পেনের তোলেদো প্রদেশে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পর চলমান কোপা দেল রের সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আজ রাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত রাখার  সিদ্ধান্ত নেয়া হয়েছে।এক বিজ্ঞপ্তিতে আরএফইএফ জানায়, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১০ই নভেম্বর। ফলে পরবর্তী রাউন্ডের সময়সূচিতে কোনো প্রভাব না ফেলে এই ২৪টি স্থগিত ম্যাচ নতুন করে আয়োজন করার মতো পর্যাপ্ত সময় হাতে রয়েছে বলে মনে করছে আয়োজকরা। স্থগিত হওয়া ২৪টি ম্যাচের মধ্যে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগো, লেগানেস ও এস্পানিওলের মতো শীর্ষ সারির স্প্যানিশ ক্লাবগুলোর ম্যাচও অন্তর্ভুক্ত ছিল।

তোলেদো প্রদেশে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে, যাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। এই দুর্ঘটনার ফলে রাজধানী মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাধিক ফুটবল দল এবং দর্শকদের যাতায়াতে মারাত্মক ব্যাঘাত ঘটে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বুধবারের সমস্ত ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

২০২৭ স্প্যানিশ সুপার কাপে অংশগ্রহণের কারণে প্রতিযোগিতার চার পরাশক্তি—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ সরাসরি আগামী ডিসেম্বরে রাউন্ড অব থার্টি-টু (শেষ ৩২) থেকে কোপা দেল রেতে মাঠে নামবে।​