সেঞ্চুরিয়ান সাদমানের পর আউট হৃদয়ও – MZamin
ঢাকা টেস্টে গতকাল ব্যক্তিগত ৯৯ রানে দিনের শেষ করেন সাদমান ইসলাম। মিরপুরে আজ প্রথম ওভারেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন টাইগার ওপেনার। যদিও এরপর সাদমানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন বিশপ। গতকাল ক্র্যাম্পের আক্রান্ত হয়ে উঠে যাওয়া তাওহীদ হৃদয়ও ধরলেন একই পথ। ৮৩ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩৮ রান।
সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিষিক্ত বিশপ। তার মিডল ও অফ স্টাম্পের লাইনের বলটি পিচে পড়ে সামান্য সোজা হয়ে আসে। সাদমানের ব্যাট মিস করে লাগে প্যাডে। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন সাদমান। তবে আলট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি। এরপর বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করতো। ব্যক্তিগত ১০৫ রানে থামেন সাদমান।
ব্যক্তিগত ৪২ রানে ক্রাম্প হয়ে গতকাল মাঠ ছাড়েন হৃদয়। আজ সেঞ্চুরির পর সাদমান ফিরলে আবার ব্যাটিংয়ে নামে তিনি। তবে কোনো রান যোগ না করে সেই অভিষিক্ত বিষপের বলেই বোল্ড হয়ে ফেরেন হৃদয়। ক্রিজে লিটন দাসের সঙ্গে জুটি বেঁধেছেন মেহেদী হাসান মিরাজ।
আপনার মতামত লিখুন