জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় বন্ধ খেলা – MZamin
হুট করেই অন্ধকার নেমে আসায় জ্বলে ওঠে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইট। ফলে ৬৫ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা। সিলেট টেস্টে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন আমির জাঙ্গু। ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১৬ রান।
ক্রিজের এক প্রান্তে ভিত গেঁড়ে আছেন জাঙ্গু। ১৫৫ বলে তার ব্যাট থেকে এসেছে ১০২ রান। ক্যারিবিয়ানদের মাত্র তৃতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে এশিয়ার মাটিতে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ২০১২ সালে দিনেশ রামদিনের পর জাঙ্গুই প্রথম। ২৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রেভস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
আপনার মতামত লিখুন