আড়াইশ’ ছাড়িয়ে ক্যারিবিয়ানরা, চোটে সাদমান – MZamin
আড়াইশ’ ছাড়িয়ে ক্যারিবিয়ানরা, চোটে সাদমান – MZamin
0:00 0:00

আড়াইশ’ ছাড়িয়ে ক্যারিবিয়ানরা, চোটে সাদমান – MZamin

খেলা
আড়াইশ’ ছাড়িয়ে ক্যারিবিয়ানরা, চোটে সাদমান – MZamin
নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

সিলেট টেস্টে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। দলীয় আড়াইশ’ রান ছাড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে, বাউন্ডারি থামাতে গিয়ে চোটে পড়েছেন সাদমান ইসলাম। ৭৯ ওভারে ৪ উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান।

বাউন্ডারি থামাতে গেলে সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে যায় এবং মচকে যায়। তাকে মাঠেই চিকিৎসা দেয়ার সময় দুই হাত দিয়ে মুখ ঢেকে ব্যথায় কাতরাতে দেখা যায়। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় সাদমানকে।

অভিজ্ঞ আমির জাঙ্গুর ব্যাট থেকে এসেছে ১৩১ রান। ব্যক্তিগত ৪১ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রেভস। দুজনের পঞ্চম উইকেটের জুটি থেকে এসেছে ১০৩ রান।