৩৫৬ রানে শেষ ক্যারিবিয়ানরা, প্রথমবার ওপেনিংয়ে নাঈম – MZamin
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানের সংগ্রহ পেলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সেখানে দেখা গেল চমক। প্রথম শ্রেণির ক্রিকেটেও কখনো ওপেনিং করেননি নাঈম হাসান। সাদমানের ইসলামের চোটের কারণে আজ ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামলেন এ স্পিন বোলিং অলরাউন্ডার।
শেষ জুটি জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। দশম উইকেটের এ জুটি থেকে এসেছে ৩৩ রান। বল হাতে জোড়া উইকেট নিয়েছেন মিরাজ। তাসকিন আহমেদও নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে, টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ওপেনিংয়ে নাঈমের সঙ্গী তানজিদ হাসান।
আপনার মতামত লিখুন