তিন পয়েন্টেও স্বস্তি নেই, কাঠগড়ায় ডুলি – MZamin
চিত্র বদলেছে। ইব্রাহিম পরীক্ষিত ফরোয়ার্ড, সে খুব ফর্মে রয়েছে। তাকে শুরু থেকে খেলানো উচিত ছিল।’ জয় দিয়ে শুরু হলেও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামীকাল ভুটান শ্রীলঙ্কার কাছে হারলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই হতে পারে বাংলাদেশের সামর্থ্য ও প্রস্তুতির প্রকৃত পরীক্ষা। প্রবাসী ফুটবলারনির্ভর দলটির বিপক্ষে ৯ই নভেম্বর ফিফা উইন্ডো শুরুর দিন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ক্যাম্পে যোগ দেওয়ার কথা। তাঁদের অন্তর্ভুক্তিতে দলের শক্তি বাড়বে, সন্দেহ নেই। কিন্তু ভুটান ম্যাচে ডুলির কৌশল ও দল পরিচালনার যে দুর্বলতা সামনে এসেছে, তা লঙ্কা ম্যাচের আগে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে। বিশেষ করে ভুটানের ম্যাচে তার অতিমাত্রায় পরীক্ষা নিরীক্ষা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিন পয়েন্ট এসেছে, কিন্তু প্রশ্নও কম নয়। সাফের শিরোপা জিততে হলে শুধু জয় নয়, মাঠে পরিকল্পনা ও খেলোয়াড় ব্যবহারের সঠিক সিদ্ধান্তও জরুরি।
আপনার মতামত লিখুন