বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ
0:00 0:00

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

বাংলাদেশ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

ফাইল ছবি

নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ৯:৫৫ এএম

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ সমরাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর বিভিন্ন দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আধুনিক সমরাস্ত্র নিজস্ব দেশে উৎপাদনের ক্ষেত্রে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম বেগবান করছে।

সালাহউদ্দিন আরও বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করার লক্ষ্যে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত