শমিতের গোলে লিড বাংলাদেশের – MZamin
শমিতের গোলে লিড বাংলাদেশের – MZamin
0:00 0:00

শমিতের গোলে লিড বাংলাদেশের – MZamin

খেলা
শমিতের গোলে লিড বাংলাদেশের – MZamin
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ৯:২৩ এএম

বিশ্বনাথ ছাড়াও চোটের কারণে এই ম্যাচের স্কোয়াডে নেই তপু বর্মণ, ফাহামিদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও মাহি খান। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে কয়েকজন নিয়মিত ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে।

অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। দুই গোলের ব্যবধানে হারলে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে উঠবে ভুটান। এক গোলের ব্যবধানে হারলে ভুটান ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারিত হবে হলুদ ও লাল কার্ডের হিসাব-নিকাশে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে একাদশে চারটি পরিবর্তন এনেছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।

হামজার চৌধুরীর নেতৃত্বে খেলতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ম‍্যাচের নবম মিনিটে লিড পায় বাংলাদেশ। হামজার ক্রসে গোলটি করেন শমিত।

এটাই হামজা চৌধুরীর বাংলাদেশ! ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগের তারকার। এরপর ২০ মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন ১১ ম্যাচ। অল্প সময়েই হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার প্রতীক। আজ হামজার ক্যারিয়ারে যুক্ত হয় আরও দুটি নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো খেলতে নামেন সাফ চ্যাম্পিয়নশিপে। শুধু তাই নয়, অভিষেকটা স্মরণীয় করে রাখতে তার হাতে তুলে দেয়া হয় জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ডও। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হামজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো বল প্রথমে ফিস্ট করে ফেরান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে শমিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। ফিরতি বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন শমিত। তাতেই এগিয়ে যায় লাল-সবুজের দল।

ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। পরে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় আগেই নিশ্চিত হয়েছে স্বাগতিকদের সেমিফাইনাল। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াই। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে সেমিফাইনাল নিশ্চিত করার চ্যালেঞ্জ।