নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
0:00 0:00

নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার

বাংলাদেশ
নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার

বিইউপিকে ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৬:০৮ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা কখনো দমন করব না, কিংবা কারও মর্যাদাহানির উদ্দেশ্যে বাক্‌স্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেব না।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতন কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব বন্ধ করার অজুহাতে সেই আইনগুলো ছাত্রদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমন করতে প্রয়োগ করা হয়েছিল।

কায়সার কামাল বলেন, সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলে চলবে না; বরং দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে এবং ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিজিটাল সাক্ষরতার এই অগ্রযাত্রায় তোমরা নেতৃত্ব দাও।

এ ব্যারিস্টার বলেন, কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা কোনো ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামো, উৎস যাচাই করো, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলো, যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করো।

ডেপুটি স্পিকার বলেন, তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তোমরাই সেই প্রজন্ম যারা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছ এবং আমাদের গণতন্ত্র উপহার দিয়েছ।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন।

সেমিনারে বিইউপির উপাচার্য, উপউপাচার্যসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত