সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: নাহিদ
সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: নাহিদ
0:00 0:00

সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: নাহিদ

বাংলাদেশ
সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: নাহিদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৬:৪৯ এএম

এর জবাবে নাহিদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

পরে স্পিকার তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অ্যাটলিস্ট আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’

এ সময় স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’ এরপরই বক্তব্য শুরু করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

তবে প্রশ্নোত্তর পর্ব শেষে আলোচনার পরামর্শ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ নিয়ে স্পিকারের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয় নাহিদের।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের নিজেদের পথ দেখতে হবে। আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির দ্বারা আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাব দেখা যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব আশা করেন তাঁরা।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তাঁর বাড়িতে চারটি পেট্রলবোমা মেরে আগুন দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, সেখানে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু তিনি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জেনেছেন, দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। তাহলে ওসি কীভাবে এ মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি। এর প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে মুহুর্মুহু পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না? অথচ গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

এর আগে, আজ বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি তুলে ধরতে চান নাহিদ ইসলাম। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে এ বিষয়ে আলোচনা করা যাবে।

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘না মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’ তখন স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার সময় হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে থাকবেন না, যিনি জবাব দেবেন।’

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত