ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে চায় ভুটান – MZamin
ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে চায় ভুটান – MZamin
0:00 0:00

ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে চায় ভুটান – MZamin

খেলা
ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে চায় ভুটান – MZamin
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১:৪৬ পিএম

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ভুটান। ২০০৮ সালের পর প্রথমবার দক্ষিণ এশিয়ার ফুটবলের শেষ চারে জায়গা করে নেয়া ‘ড্রাগন বয়েজ’দের সামনে এবার ফাইনালে ওঠার হাতছানি। তবে সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন ও শক্তিশালী ভারত। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোভাবেই জানা আছে ভুটান কোচ গ্যারি মাইকেল ফিলিপসের। তবু ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই ইতিহাস গড়ার লড়াইয়ে নামতে চান তিনি। আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

এবারের আসরে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে অভিযান শুরু করেছিল ভুটান। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। সেই এক পয়েন্টই শেষ পর্যন্ত দলটিকে সেমিফাইনালে তুলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ ভুটানের শেষ চারের পথও নিশ্চিত করে দেয়। সেমিফাইনালে ওঠাকে দেশের ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন ভুটান কোচ। সেমিফাইনালে আগের দিন অনুশীলন করেনি ভুটান। তবে সংবাদ মাধ্যমে কথা বলেছেন দলটির কোচ গ্যারি মাইকেল ফিলিপস। অনুশীলন না করলেও এখানেই থেমে থাকতে চান না তিনি।