Logo
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সিলেটে বাঁচবে কি ‘ফাইনাল স্বপ্ন’ - MZamin

সিলেটে বাঁচবে কি ‘ফাইনাল স্বপ্ন’ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

জানা গেছে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ইনজুরি নিয়ে চিন্তার কারণ নেই। অন্যদিকে পরিসংখ্যানের পাতায় দুই দলের লড়াইয়ের চিত্র বেশ স্পষ্ট। এটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ২৩তম টেস্ট ম্যাচ। এর আগে উভয় দল ২২টি টেস্টে মুখোমুখি হয়েছে। অতীতের ম্যাচগুলোর পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৫টি ম্যাচ। বাংলাদেশের জয় এসেছে পাঁচটি টেস্টে। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। টেস্ট সিরিজের লড়াইয়ের খতিয়ানে এর আগে মোট ১১টি সিরিজ খেলেছে দুই দল। এর মধ্যে ক্যারিবিয়ানরা জিতেছে আটটি সিরিজ। বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে দু’টি টেস্ট সিরিজে। প্রথমটি প্রতিপক্ষের মাঠে এবং দ্বিতীয়টি ঘরের মাঠে জিতেছিল স্বাগতিকরা। বাকি একটি সিরিজ ড্র হয়েছে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। প্রথম টেস্টের পর সিলেটে দলের একাদশ এবং কৌশলে পরিবর্তনের আভাস মিলছে। পিচের আচরণ কেমন হবে তা নিয়ে মাঠের ভেতরে এবং বাইরে আলোচনা চলছে। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামিও বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা আঁচ করতে পারছেন।

আসন্ন ম্যাচ নিয়ে স্যামি বলেন ‘ফিল সিমন্সকে আমি যতটুকু চিনি, সে বিষয়টি সহজ হতে দেবে না। সে জয় চায় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেও তাদের নিজেদের লক্ষ্য রয়েছে।’ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার বাংলাদেশ দলের জন্য ধাক্কা। এই হার থেকে ঘুরে দাঁড়ানোর তাড়না তৈরি হতে পারে স্বাগতিকদের মাঝে। স্যামি বলেন ‘আমাদের ছেলেদের মধ্যে যে ক্ষুধা, আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার প্রবণতা দেখেছি, তাতে বলতে পারি- সিলেটে পরিস্থিতি যেমনই হোক, আমরা সফরটি জয় দিয়ে শেষ করার জন্য প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশ কখনোই সহজ প্রতিপক্ষ নয়।’

আরও পড়ুন

  • বিশ্বকাপ দলকে সংবর্ধনা পুরস্কৃত খেলোয়াড়-কোচরা – MZamin
  • জাতীয় দলেও ঘরোয়া ক্রিকেটের মতো খেলতে চান অমিত – MZamin
  • দর্শক আগ্রহে ভাটা, বিক্রি হচ্ছে না সাফের টিকিট – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন