Logo
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বিগ ব্যাশে প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে ‘দ্য ফিজ বে’ - MZamin

বিগ ব্যাশে প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকছে ‘দ্য ফিজ বে’ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’। টি-টোয়েন্টি ক্রিকেটে চারশটিরও বেশি উইকেটের মালিক এই বাঁহাতি পেসারের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি ও লাল-সবুজের সমর্থকদের গ্যালারিতে এক ছাতার নিচে আনতে আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) থাকছে বিশেষ ‘দ্য ফিজ বে’  আয়োজন। এছাড়া ‘FIZZBAY’ প্রমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিটে ৫০ শতাংশ ছাড়ের সুবিধাও ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামার অধীর আগ্রহ প্রকাশ করে মোস্তাফিজ জানান, মেলবোর্ন রেনেগেডসের হয়ে নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখতেই তিনি মুখিয়ে আছেন। অন্যদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও দলের পেস আক্রমণ সামলাতে মোস্তাফিজের অভিজ্ঞতা ও ডেথ ওভারে উইকেট তুলে নেওয়ার দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষেই রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে ‘কাটার মাস্টার’-এর।

আরও পড়ুন

  • যে কারণে অধিনায়কের আর্মব্যান্ড তপুর কাঁধে – MZamin
  • স্প্যানিশ ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু পুলিশের – MZamin
  • বাংলাদেশকে ফেভারিট মানছেন লঙ্কান কোচ, প্রশংসায় ভাসালেন প্রবাসী ফারহানকে – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন