Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের - MZamin

ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৮তম মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড ইব্রাহিম।

ক্রসে ভুটান বক্সে যাওয়া বলে হেড নিয়েছিলেন শমিত সোম। বল ওপরে উঠে যাওয়ার পর গোলমুখের সামনে পেয়ে যান ইব্রাহিম। পা বাড়িয়ে বলকে জালে পাঠান তিনি।
উদ্বোধনী দিনের অপর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত।

আরও পড়ুন

  • ভুটানকে চেপে ধরেও প্রথমার্ধে গোলের দেখা পেল না বাংলাদেশ – MZamin
  • আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সোবহানা মোস্তারি – MZamin
  • আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন