Logo
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ‘ডাবল’ সেঞ্চুরিতে যত রেকর্ড - MZamin

হৃদয়ের ‘ডাবল’ সেঞ্চুরিতে যত রেকর্ড – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিস্মরণীয় এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। এই মহাকাব্যিক ইনিংসের পথে তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশ ও বৈশ্বিক ক্রিকেটের নানা অনন্য রেকর্ডে। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক হৃদয়ের গড়া সেই রেকর্ডগুলো:

১: প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়ার কীর্তি গড়েছেন হৃদয়। এছাড়া ইনিংসে দলের মোট ৩৮৬ রানের মধ্যে তাঁর একারই ২৪২* রান, যা দলের ইনিংসের ৬২.৬৯%। পূর্ণাঙ্গ ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটি সর্বোচ্চ অবদান।

৪: টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ব্যাটার হৃদয়। এই তালিকায় তার আগে আছেন কেবল মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

১১: টেস্টের এক ইনিংসে এতদিন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল তামিম ইকবালের (২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে)।  ইনিংসে ১১টি ছক্কা মেরে টেস্টের এক ইনিংসে যৌথভাবে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক এখন হৃদয়। এই ইনিংসে তার মারা ১১ ছক্কা ও ২২ চারে বাউন্ডারি থেকেই এসেছে ১৫৪ রান, যা বাংলাদেশের হয়ে এক ইনিংসে বাউন্ডারিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

২৪২*: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০১৮ সালে মিরপুর টেস্টে ১৩৮ রান করেছিলেন মাহমুদউল্লাহ। সিলেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন হৃদয়ের ২৪২*। পেছনে ফেলেছেন ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের ১৭১ রানের ইনিংসকে। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তাওহিদ হৃদয়ের ২৪২* রানের। এর আগে সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের ২১৯ রান (২০১৮ সালে মিরপুরে)।

২০২: দলের সপ্তম উইকেট ১৮৪ রানে পড়ার পর শেষ তিন উইকেটে বাংলাদেশ যোগ করেছে ২০২ রান, যা টেস্টে বাংলাদেশের ইতিহাসে শেষ উইকেটে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। ২৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আজ এক দিনে ২১৩ রান যোগ করেছেন হৃদয়। বাংলাদেশের হয়ে এক দিনে সর্বোচ্চ রানের এটি নতুন রেকর্ড।​

আরও পড়ুন

  • তাওহীদের ‘হৃদয়’ জেতা ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিনটা বাংলাদেশের – MZamin
  • রিকি পন্টিংকে টপকে নতুন ইতিহাস কোহলির – MZamin
  • নেইমারের বাবাকে প্রধান নির্বাহী বানিয়ে বড় চমক সান্তোসের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন