Logo
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বাস্কেটবল ফেডারেশনের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক খোকন - MZamin

বাস্কেটবল ফেডারেশনের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক খোকন – MZamin

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ২৯ সদস্যের এই কমিটির সভাপতি হয়েছেন মো. হাসান। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাশেদুল হাসান খোকন। গত ৩রা নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দেলোয়ারজামান খানের সই করা এক আদেশে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে চারজনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন- ড. এ এফ এম জাহিদ হাসান, নাজমুল হোসেন রানা, জুলিয়ান টমাস রিবেরু ও মো. জহির উদ্দিন। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. কামরুল হাসান ও মোহাম্মদ ফখরুদ্দুল আজিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম পিন্টু। কমিটির সদস্য হিসেবে রয়েছেন তারেক আজিজ, মিজি ফারুক আহমেদ, ফারজিন গনি, তানজিলা আহমেদ, রুমের রাশা, খাইরুল আলম ফরহাদ, মো. সামসুজ্জামান খান সবুজ, মো. সাকিব হোসেন, মো. জাহিদুল ইসলাম বুল, মো. মাহফুজুল হাসান শাওন, সাইদ আহমেদ, রাশেদুজ্জামান, মো. সোহাগ, নুরুল আমিন খান আকাশ, মুহাম্মদ ঈসা আবরার, কাজী রাইহুল ইসলাম, জহুরুল ইসলাম চৌধুরী ও রাদিয়া ফাইয়াজ অহনা।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুসরণে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
​

আরও পড়ুন

  • হৃদয়ের ‘ডাবল’ সেঞ্চুরিতে যত রেকর্ড – MZamin
  • তাওহীদের ‘হৃদয়’ জেতা ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিনটা বাংলাদেশের – MZamin
  • রিকি পন্টিংকে টপকে নতুন ইতিহাস কোহলির – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন