Logo
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান - MZamin

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান – MZamin

ডেস্ক রিপোর্ট।।

যুব এশিয়া কাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। সেরা চার দল হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। আগামীকাল (১২ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ১৪ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

বৃহস্পতিবার একই সময়ে (সকাল ১১টা) আল আমিরাতে পাশাপাশি দুই ভেন্যুতে মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এক সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

এর আগে গ্রুপপর্বে বাংলাদেশ ৩ ম্যাচের দুটিতে জয় পায়। যদিও তাদের শুরুটা হয়েছিল আফগান যুবাদের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে। ২৩২ রানের লক্ষ্য তাড়ায় ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ স্রেফ ১১৮ রানে গুটিয়ে যায়। এরপর শ্রীলঙ্কাকে ৪৫ এবং মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

আরও পড়ুন

  • খাওয়াজার বিস্ফোরক মন্তব্যের জবাব দিলেন অজি পেসার – MZamin
  • রাফিনহাকে নিয়ে বার্সেলোনার বিশেষ অনুরোধ – MZamin
  • মেসি-রোনালদোবিহীন নতুন যুগে কবে, কার খেলা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন