Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ক্যারিককে ছাঁটাই করলো ইউনাইটেড - MZamin

ক্যারিককে ছাঁটাই করলো ইউনাইটেড – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আবারো কোচ পরিবর্তনের সিদ্ধান্ত। নানা গুঞ্জনের পর দলের প্রধান কোচের পদ থেকে মাইকেল ক্যারিককে সরিয়ে দিলো ক্লাব কর্তৃপক্ষ। টানা ব্যর্থতা, হতাশাজনক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের অস্থিরতার মধ্যে আজ ক্যারিংটন অনুশীলন মাঠেই তাকে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা। তার সঙ্গে বিদায় নিতে হয়েছে কোচিং স্টাফের সদস্য স্টিভ হল্যান্ড, জনাথন উডগেট ও জনি ইভান্সকেও। প্রতিবেদনে এ খবর জানায় বৃটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। পরে এক বিবৃতিতে ক্যারিকের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘মাইকেল একজন কিংবদন্তি, সব সময়ই থাকবেন। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন, ক্লাবে ফিরে এসেও দায়িত্ব পালনের সময় তিনি সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। গত মৌসুমে তার নেতৃত্ব ও অর্জন আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।’

ক্যারিকের উত্তরসূরি হিসেবে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো। অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, আর্জেন্টাইন এই কোচকে ওল্ড ট্রাফোর্ডে আনতে চুক্তির বিষয়টি চূড়ান্ত করার পথে রয়েছে ইউনাইটেড। তবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার চুক্তি থাকায় তাঁকে পেতে প্রায় এক কোটি ডলার (৭৪ লাখ পাউন্ড) ক্ষতিপূরণ দিতে হতে পারে ক্লাবটিকে।

আরও পড়ুন

  • ক্যাম্প ন্যুতে সমর্থকদের ‘শেষ ঠিকানা’ – MZamin
  • ক্যারিকের বিদায় এখন সময়ের অপেক্ষা – MZamin
  • অকল্যান্ডের ইতিহাসে নতুন রাজা জ্যাকবস – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন