Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
চান্দিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর - MZamin

চান্দিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর – MZamin

ডেস্ক রিপোর্ট।।

উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শন এবং বিপুল দর্শক সমাগমের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন এবং বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। তিনি বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়। বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে।

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল

আরও পড়ুন

  • সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারত – MZamin
  • বাংলাদেশের পেসারদের নিয়ে যা বললেন প্রোটিয়া কোচ – MZamin
  • হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তানের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন