Logo
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
লিটনের খেলা নিয়ে যা জানালেন শান্ত - MZamin

লিটনের খেলা নিয়ে যা জানালেন শান্ত – MZamin

ডেস্ক রিপোর্ট।।

​আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের খেলা নিয়ে এখনও শতভাগ নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিতে গিয়ে হিপ জয়েন্টে চোট পেয়েছিলেন লিটন। ওই ইনজুরি নিয়েই তাকে দেশে ফিরতে হয়। গত দু-তিন দিন ধরে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করলেও মেডিকেল বিভাগ থেকে এখনও চূড়ান্ত সবুজ সংকেত মেলেনি।

আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটনের ফিটনেস ও খেলা প্রসঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘লিটন সকালে ফিটনেস নিয়ে কাজ করেছে। সে বেশ ভালো আছে। অনুশীলনে ব্যাটিং ও ফিল্ডিং, সবই করেছে। তবে ফিজিও ও ট্রেনারের কাছ থেকে এখনও চূড়ান্ত রিপোর্ট পাইনি। আশা করছি, ভালো কিছু হবে। সব ঠিক থাকলে সে খেলবে, কিন্তু এখনও শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

​

আরও পড়ুন

  • ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন – MZamin
  • রিশাদের পরে বিগ ব্যাশে মোস্তাফিজ – MZamin
  • ভারতের বিপক্ষে সেরাটা দেয়ার লক্ষ্য আশরাফুলদের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন