Logo
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আগামী এক দশকে ‘এশিয়ার সেরা’ হবে ফারহান - MZamin

আগামী এক দশকে ‘এশিয়ার সেরা’ হবে ফারহান – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোলের দেখা পান ফারহান। তার খেলার খোঁজখবর রাখেন মুতাইরি। বাংলাদেশের বিপক্ষে খেলার দিন ফারহানের জার্সিটা উপহার পেতে চান বলে জানান শ্রীলঙ্কার কোচ। তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রতি আমার একটি বার্তা আছে। বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমি নিতে চাই। কোনো খেলোয়াড় যদি নিতে চায়, তাহলে সে সাসপেন্ড হবেন। তারা চাইলে হামজার জার্সি নিতে পারে, ফারহানের জার্সি আমার।’ ঘরের মাঠে বাংলাদেশকে সাফের ফেভারিট মানছেন মুতাইরি। তিনি বলেন, ‘প্রথম ফেভারিট বাংলাদেশ। তারা ভালো দল এবং স্বাগতিক। এরপর ভারত, তারা মূল দল না হলেও শক্তিশালী।

কারণ এর আগে জুনিয়র দল নিয়েও ভারত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা এখানে ভালো ফুটবল খেলার জন্য এসেছে। কোনো প্রত্যাশা নেই, যদি আপনারা প্রত্যাশার কথা বলেন তাহলে শ্রীলঙ্কান ফেডারেশন আমাদের চাপ দেবে।’

গত দুই মাসে টানা পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা ফুটবল দল। এর মধ্যে সেশেলস বিপক্ষে টানা দুই ও মরিশাসের বিপক্ষে একটি ম্যাচ জিতেছে তারা। ২০২৭ সালের এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কেমেনিস্তান ১-০ গোলে হারায় তারা। চাইনিজ তাইপেকে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হারায় শ্রীলঙ্কা। সাফ খেলতে ১৬জন প্রবাসী ফুটবলার নিয়ে এসেছে দেশটি। তবুও সাফ নিয়ে বড় প্রত্যাশা নেই শ্রীলঙ্কার। তবে আল মুতাইরি লঙ্কান ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিতে চান। তিনি বলেন, ‘আমাকে শ্রীলঙ্কা চার বছরের জন্য নিয়োগ দিয়েছে। আমার লক্ষ্য শ্রীলঙ্কাকে আগামী এশিয়া কাপে কোয়ালিফাই করা। সেই লক্ষ্যে আমি কাজ করছি।’

শ্রীলঙ্কান কোচ বললেন

আরও পড়ুন

  • বাংলাদেশ ম্যাচের আগে শতভাগ ভুটানি দল নিয়ে গর্বিত চেনচো – MZamin
  • হামজাকে জয় দিয়ে বরণ করতে চান নতুন অধিনায়ক তপু – MZamin
  • শচীনকে টপকে কোহলির অনন্য রেকর্ড – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন