Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় বন্ধ খেলা - MZamin

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় বন্ধ খেলা – MZamin

ডেস্ক রিপোর্ট।।

হুট করেই অন্ধকার নেমে আসায় জ্বলে ওঠে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইট। ফলে ৬৫ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা। সিলেট টেস্টে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন আমির জাঙ্গু। ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১৬ রান।

ক্রিজের এক প্রান্তে ভিত গেঁড়ে আছেন জাঙ্গু। ১৫৫ বলে তার ব্যাট থেকে এসেছে ১০২ রান। ক্যারিবিয়ানদের মাত্র তৃতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে এশিয়ার মাটিতে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ২০১২ সালে দিনেশ রামদিনের পর জাঙ্গুই প্রথম। ২৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রেভস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আরও পড়ুন

  • চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ডের মহাপ্রলয় – MZamin
  • অবশেষে স্বস্তি ফেরালেন হাসান মাহমুদ – MZamin
  • ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন মারামারির ঘটনা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন