Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শেষ মুহূর্তের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে ভারতের জয় - MZamin

শেষ মুহূর্তের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে ভারতের জয় – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সাফ চ্যাম্পিয়নশিপে ৩-০ গোলের বড় লিড নিয়েও শেষ মুহূর্তের উত্তেজনায় ঘাম ঝরাতে হলো ভারতকে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত দাপট দেখালেও যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফেরা না হওয়ায় ৩–২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

 জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখায় ভারত। ১৩ ও ১৯ মিনিটে জোড়া গোল করেন মোহনবাগানের ফরোয়ার্ড সুহেইল ভাট। আর ৩২ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কিপজেন। মাঝে পাকিস্তান পেনাল্টি পেলেও শায়েক দোস্তের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও খেলার শেষ মুহূর্তে নাটক উপহার দেয় পাকিস্তান। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজিব উল্লাহ এবং ৯৪ মিনিটে আলমগীর গাজী গোল করে ব্যবধান ৩-২ এ নামান। তবে সমতায় ফেরার আগেই সময় শেষ হয়ে গেলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।​

সাফ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

  • ভুটান ম‍্যাচে বিশ্বনাথকে স্ট্রাইকার বানাচ্ছেন ডুলি! – MZamin
  • খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী – MZamin
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন রোনালদো – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন