Logo
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ - MZamin

সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরি থেকে ফিরে মাঠের অনুশীলনে যোগ দিলেও সেমিফাইনালে নেই বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মন। সাদ উদ্দিনের পরিবর্তে দলে এসেছেন রহমত মিয়া। ভুটানের বিপক্ষে গোল করা মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুরুর একাদশে খেলবেন সুকি ইতোফুসা।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রাইটব্যাকে সাদ উদ্দিনের শূন্যস্থান পূরণ করবেন রহমত মিয়া। শ্রীলঙ্কা ম্যাচে সাদের ইনজুরির পর মাঠে নেমে রক্ষণে ভালোভাবেই নিজের কাজ করেছেন তিনি। তাই রহমতেই আস্থা রাখছেন কোচ। শ্রীলঙ্কা ম্যাচের পরদিন বিশ্বনাথ ঘোষ অনুশীলনে নামলেও তাকে ঘিরে ঝুঁকি নিচ্ছেন না থমাস ডুলি। একইভাবে ইনজুরি থেকে অনুশীলনে ফিরলেও তপু বর্মণকেও দেখা যাবে না শুরুর একাদশে। গোলরক্ষক শ্রাবণের সামনে চার ডিফেন্ডার হিসেবে জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ এবং রহমত মিয়া থাকছেন একাদশে। মাঝমাঠের দায়িত্ব থাকবে হামজা চৌধুরী-শোমিত শোম এবং কাজেম শাহর প্রতি। এই তিন প্রবাসীর ওপরেই সবচেয়ে বড় ভরসা থাকছে বাংলাদেশ দলের। আর আক্রমণের দায়িত্বে থাকবেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ এবং সুকি ইতোফুসা।

​

সাফ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

  • হামজাকে নিয়ে দল দিলো দক্ষিণ আফ্রিকা – MZamin
  • ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত – MZamin
  • মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় সালাহ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন