প্রস্তুতি ম্যাচে লেগ স্পিন ভেলকি মোহাম্মদ হোসাইনের – MZamin
এমন একটা দলের বিপক্ষে খেললে কিছুটা আত্মবিশ্বাস বাড়ে। এখন এনসিএল চলছে। যখন যেখানে সুযোগ পাবো, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’ এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৭১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। গতকাল জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান। এরপর দুই দল ড্র মেনে নেয়। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং মিলে যোগ করেন ৮৩ রান। ৩৫ বলে ৪০ রান করা কিংকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে জুটি ভাঙেন পেসার অনিক দেববর্মণ। এরপর ৭৮ বলে ৬৫ রান করা ক্যাম্পবেল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তেজনারায়ণ চন্দরপল করেন ৩১ রান।
এরপরই উইকেটে নিজের ভেলকি দেখাতে শুরু করেন তরুণ লেগ স্পিনার হোসাইন। প্রথমে কাভিম হজকে মিডঅনের দিকে শট খেলতে বাধ্য করেন। যেখানে শামীম হোসেন পাটোয়ারীর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন কাভিম। এরপর নিজের বলে দারুণ ফিরতি ক্যাচ নিয়ে জশুয়া ডা সিলভাকে ফেরান হোসাইন। ১১ রান করা এই ব্যাটারকে ফেরানোর পর আরও দুই উইকেট নেন তিনি। এর আগে বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন কালাম সিদ্দিকী আলিন। ১৮৪ বলে ১৩৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ২০টি চার ও একটি ছক্কা। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আগের দুই ম্যাচে সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি এই ব্যাটার। সেই আক্ষেপ ঘোচান কালাম।
আপনার মতামত লিখুন