১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল
১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল
0:00 0:00

১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল

বিনোদন
১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল

কেন্ডাল জেনার। রয়টার্স

নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

আজ ৩ নভেম্বর কেন্ডাল জেনারের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্ম তাঁর। ৩১ বছরে পা রাখা এই মডেলের জীবন ও সাফল্যের গল্প একদিকে যেমন পরিশ্রমের, অন্যদিকে তেমনি তারকাখ্যাতি, পারিবারিক পরিচিতি ও বিতর্কেরও।

ক্যামেরার সামনে শৈশব, স্বপ্ন ছিল মডেল হওয়ার
কেন্ডালের বাবা ক্যাটলিন জেনার (আগে পরিচিত ছিলেন ব্রুস জেনার নামে) অলিম্পিকের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট। মা ক্রিস জেনার যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব। বড় বোন কোর্টনি, কিম, খলো ও ভাই রব কার্ডাশিয়ানের সুবাদে ছোটবেলা থেকেই তারকাদের জগতে বেড়ে ওঠা তাঁর।

২০০৭ সালে মাত্র ১২ বছর বয়সে পরিবারের রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’-এ দেখা যায় কেন্ডালকে। কিন্তু বোনদের মতো টেলিভিশন তারকা হয়ে থাকার ইচ্ছা ছিল না তাঁর। বরং ফ্যাশন মডেল হওয়ার স্বপ্ন দেখতেন।

কত সম্পদের মালিক কেন্ডাল
মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবসা থেকে আয় করেন কেন্ডাল। ক্যালভিন ক্লেইন, এস্টি লডার, অ্যাডিডাসসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারে কাজ করেছেন। ভোগ, হার্পারস বাজারসহ নামী ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদেও জায়গা পেয়েছেন।

সেলিব্রিটি সম্পদবিষয়ক ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওয়ার্থের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, কেন্ডালের সম্পদের পরিমাণ ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার বেশি।
২০২১ সালে নিজের পানীয় ব্র্যান্ড চালু করেন কেন্ডাল। ব্যবসাটিও তাঁর আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। অর্থাৎ শুধু মডেলিং নয়, নিজের ব্যবসায়িক পরিচয়ও তৈরি করেছেন তিনি।

প্রেমের সম্পর্কে বারবার আলোচনায়
কেন্ডালের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। তবে পরিবারের অন্য সদস্যদের তুলনায় নিজের প্রেমের সম্পর্ক আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।
সংগীতশিল্পী হ্যারি স্টাইলসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ২০১৩ সাল থেকে আলোচনা শুরু হয়। ২০১৬ সালেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে তাঁদের সম্পর্কের বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেননি কেউ।

বাস্কেটবল তারকা ব্লেক গ্রিফিন, বেন সিমন্স ও ডেভিন বুকারের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন কেন্ডাল। এর মধ্যে ডেভিন বুকারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দীর্ঘস্থায়ী। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে বিচ্ছেদ ও পুনর্মিলনের খবরও এসেছে।

২০২৩ সালে পুয়ের্তোরিকান র‍্যাপার ব্যাড বানির সঙ্গে তাঁর প্রেমের খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠান ও অবকাশযাপনে একসঙ্গে দেখা যায় তাঁদের। ২০২৪ সালেও তাঁদের পুনর্মিলনের খবর প্রকাশিত হয়েছিল। পরে আবার আলাদা হয়ে যান তাঁরা।
২০২৬ সালের জানুয়ারিতে এক পডকাস্টে কেন্ডাল জানান, আপাতত প্রেমের সম্পর্কে জড়ানোর চেয়ে নিজেকে সময় দিতে চান। বিশের কোঠায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়েছিলেন, এখন নিজের দিকে মনোযোগ দেওয়াই তাঁর অগ্রাধিকার।

হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী

সমালোচকদের অভিযোগ ছিল, বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলন ও বাস্তব প্রতিবাদের সংগ্রামকে কোমলভাবে উপস্থাপন করে পণ্যের প্রচারে ব্যবহার করেছে। ব্যাপক সমালোচনার মুখে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে ক্ষমা চায় প্রতিষ্ঠানটি।
একই বছর বোন কাইলি জেনারের সঙ্গে তাঁদের পোশাকের ব্র্যান্ড ‘কেন্ডাল অ্যান্ড কাইলি’র টি-শার্ট নিয়েও বিতর্ক হয়। টি-শার্টে টুপাক শাকুর ও দ্য নটোরিয়াস বিআইজির মতো সংগীতশিল্পীদের ছবির ওপর নিজেদের ছবি বসানো হয়েছিল। অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ ওঠে। পরে পণ্যগুলো সরিয়ে নিয়ে ক্ষমা চান দুই বোন।

ফায়ার ফেস্টিভ্যালের প্রচারেও যুক্ত ছিলেন কেন্ডাল। ২০১৭ সালের সেই ব্যর্থ সংগীত উৎসবের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থের বিনিময়ে পোস্ট দিয়েছিলেন তিনি। পরে এ নিয়ে আইনি সমঝোতার অংশ হিসেবে অর্থ পরিশোধের খবরও প্রকাশিত হয়।

এন্টারটেইনমেন্ট উইকলি, ফোর্বস ও ভোগ অবলম্বনে