সিলেট টেস্ট জিততে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে – MZamin
নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রানের খাতা বড়ই হচ্ছে। ৬২ ওভারে ২ উইকেটে সফরকারীরা তুলেছে ২৫৯ রান। তাতে তাদের লিড দাঁড়িয়েছে ২২৯ রানের। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি ২০০৯ সালে। এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই সে ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জেতে টাইগাররা। আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি দল। তাই সিলেট টেস্টে শেষ হাসি হাসতে হলে ইতিহাস গড়তে হবে নাজমুল হোসেন শান্তদের।
তৃতীয় উইকেটের জুটিতে ১৪০ রান যোগ করেছেন কাভেম হজ ও কেভিন উইকহ্যাম। ৯৩ রানে ব্যক্তিগত সেঞ্চুরির খুব কাছে হজ। ৬৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন উইকহ্যাম। এর আগে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া দা সিলভার ব্যাট থেকে আসে যথাক্রমে ৬১ ও ৩৬ রান। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
আপনার মতামত লিখুন