বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা
বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা
0:00 0:00

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

বাংলাদেশ
বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ৮:১০ এএম

বনানী কবরস্থানে ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

মন্ত্রী বলেন, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। এই এলাকায় কবর দিতে ৫০০ টাকা খরচ হয়। ওই কবর দুই বছর স্থায়ী থাকে। অপরদিকে সংরক্ষিত এলাকায় ১৫ বছর ও ২৫ বছর দুই মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি ও ২৫ বছর মেয়াদি কবরের জন্য দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শহরের ধনী-গরিব সবার কবর নিশ্চিতের জন্য এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে। যাতে করে কবরস্থানের জায়গা দিন দিন সংকুচিত না হয়ে যায়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত